শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

জামায়াতের ২১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : রুনা খান বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। বড় পর্দা কিংবা ওটিটি সব মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা নিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় থাকেন তিনি।  এবার জামদানি শাড়ি পরে নতুন লুকে দেখা গেছে অভিনেত্রীকে। 

শাড়ি পড়া একগুচ্ছ নতুন ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন রুনা খান। যেখানে তাকে দেখা গেছে স্নিগ্ধ সি-গ্রিন রঙের একটি নকশা করা জামদানি শাড়িতে। নিজের এ  সাজকে পূর্ণতা দিতে কানে পরেছেন বড় আকৃতির কানপাশা এবং কপালে এঁকেছেন ছোট্ট একটি লাল টিপ। ছবিতে অভিনেত্রীর স্নিগ্ধতা আর মিষ্টি হাসি মুহূর্তেই ভক্তদের মন কেড়েছে।

ছবির ক্যাপশনে রুনা খান কবিতার উক্তি জুড়ে দিয়েছেন, ‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘শাড়িতেই আমাদের বাঙালি নারী সেরা।’ 

অন্য একজন লিখেছেন, ‘অপূর্ব দেখাচ্ছে আপনাকে, যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি।’প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন রুনা খান।

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit