শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

মনিরামপুর কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে নুরুন্নাহার সভাপতি নির্বাচিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ উৎসবমূখর পরিবেশে গতকাল বৃহস্পতিবার যশোরের মনিরামপুরে বিআরডিবির আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মোছা:নুরুন্নাহার ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী টানা কয়েকবারের সভাপতি আবুল কালাম আজাদ পেয়েছেন ৪০ ভোট।উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ চন্দ্র সরকার জানান, সকাল ১১ টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ছিল ২৪৯ জন। ৮৮ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।

এর মধ্যে একটি ভোট বাতিল হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন যশোর সমবায় অধিদপ্তরের উপসহকারী নিবন্ধক মৃণাল কান্তি মল্লিক। ভোটগ্রহন শেষে তিনি বিকেলে উপজেলা বিআরডিবি কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন। মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মুক্তিযোদ্ধা ডা.নওশের আলীর বড় মেয়ে মোছা:নুরুন্নাহার নির্বাচনে বিজয়ী হওয়ায় ভোটারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমিতির কার্যক্রম আরো সুদৃঢ় করতে সকলের সহযোগীতা কামনা করেন।

কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit