শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বাংলাদেশের সাথে আলজেরিয়ার সম্পর্ক অত্যন্ত দৃঢ় : স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৯০ Time View

 

ডেস্ক নিউজ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি। আজ মঙ্গলবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা আসন্ন ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের ইউনিয়ন কাউন্সিলের নির্বাহী কমিটির সভা, ১৯৭৩ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত চতুর্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর ভূমধ্যসাগরীয় উপকূলীয় রাষ্ট্র আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে চতুর্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বৈষম্যহীন পৃথিবী গড়তে সবাইকে এক হয়ে শোষিতের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। ফলশ্রুতিতে, সম্মেলনের ঘোষণাপত্রে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ দিতে জোটনিরপেক্ষ দেশগুলোর জোর সমর্থনের কথা অন্তর্ভূক্ত করা হয়।

সেই থেকে বাংলাদেশের সাথে আলজেরিয়ার সম্পর্ক অত্যন্ত দৃঢ়। রাষ্ট্রদূত রাবাহ লারবি আলজেরিয়ার সংসদের পক্ষ থেকে আসন্ন ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের ইউনিয়ন কাউন্সিলের ৪৭তম নির্বাহী কমিটির সভায় জাতীয় সংসদের প্রতিনিধি অংশগ্রহণের আমন্ত্রণ জানালে স্পিকার বাংলাদেশ হতে সংসদ সদস্যগণ এতে অংশগ্রহণ করবেন বলে জানান। রাষ্ট্রদূত রাবাহ লারবি বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit