শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছায় দুই মানব পাচারকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ইউনুস আলী (৩০) ও জহুরুল ইসলাম (২৫) নামে দুই মানবপাচারকারী গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এক নারী, তার দুই শিশু সন্তান এবং দুই কিশোরসহ ৬ জনকে উদ্ধার করা হয়েছে। আটক দুই মানবপাচার কারীর বিরুদ্ধে চৌগাছা থানায় মানবপাচার আইনে মামলা করেছে বিজিবি।২৮ ফেব্রুয়ারি সোমবার গভীর রাতে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড়আন্দুলিয়া মাঠে অভিযান চালিয়েপাচারের উদ্দেশ্যে সীমান্তে রাখা নারী-শিশুসহ ৬ জনকে উদ্ধার করেছেন বিজিবি। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়। আটককারীরা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া গ্রামের বাসিন্দা। আটক ইউনুসের কাছ থেকে ১৬ হাজার ভারতীয় রুপি ও একটি ওয়ালটন স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মানবপাচারের মামলা রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, আন্দুলিয়া ক্যা¤েপর বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া সীমান্তের ২/৩শ গজ বাংলাদেশের মাঠের মধ্যে পাচারেরউদ্দেশ্যে একত্রিত করে রাখা ভিকটিমদের উদ্ধার করা হয়। এ সময় তাদের পাহারায় থাকা দুই পাচারকারী ইউনুস আলী ও জহুরুল ইসলামকে আটক করেন তারা।

এ ঘটনায় উদ্ধাররা হলেন, পাবনা জেলার একটি উপজেলার সজল মৃধা (৩০), যশোর জেলার বাঘারপাড়া উপজেলার সাগর মন্ডলের ছেলে দিপ্ত মন্ডল (১৬), মনোহর মন্ডলের ছেলে সজিব মন্ডল (১৬) মনোহর মন্ডল, বাগেরহাট জেলার মড়েলগঞ্জল উপজেলার একটি গ্রামের রেহেনা খাতুন (৩০) ও তার দুই ছেলে সোহান সরদার (৯), সোহাগ সরদার (৭)। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধাররা জানান, তাদের ভারতে ভালো কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে আসে ইউনুস ও জহুরুলসহ অন্যরা।

বিজিবি ও চৌগাছা থানা সূত্রে জানা যায়, করোনা শুরু হওয়ার পর থেকে চৌগাছার সীমান্তের অসাধু ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী, শিশু, তরুণ, তরুণীসহ বিভিন্ন পেশার মানুষদের ভারতে ভালো কাজ দেয়ার নামে পাচার করে থাকে। এছাড়াও অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটতে থাকে। গত ৮ জানুয়ারি শহরের পাঁচনামা এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ যুবতীকে উদ্ধার ও তিন পাচারকারীকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র‌্যাব)। সে ঘটনায়ও চৌগাছা থানায় মামলা হয়। সর্বশেষ গত ২৮ ও ২৯ জানুয়ারি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের তিনটি ঘটনায় পাচারকারীসহ ৮ নারী ও পুরুষকে গ্রেফতার করে বিজিবি। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।

পুলিশ ও বিজিবি সূত্রে আরো জানা যায়, ২০২১ সালের জুলাই মাস থেকে ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত চৌগাছা থানায় মানবপাচারের অভিযোগে পাঁচটি মামলা হয়েছে। চলতি বছরে এনিয়ে ৫০ দিনের ব্যবধানে দুটি মানবপাচার মামলা নথিভূক্ত হলো চৌগাছা থানায়। বিজিবি ও পুলিশ সূত্র জানিয়েছে, বেশিরভাগ অভিযানের সময় পাচারকারী পালিয়ে যায়। ফলেঅবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করতে হয়। এতে পাচারকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, বিজিবি পাচারকারীদের আটক ও ভিকটিমদের উদ্ধার করে চৌগাছা থানায় সোপর্দ করেছে। পাচারকারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে বিজিবি। জহুরুল ইসলাম ও ইউনুস আলীকে মামলায় গ্রেফতারদেখানো হয়েছে। গ্রেফতারকৃত ও উদ্ধারদের মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে।

কিউএনবি/অনিমা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit