বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ছাগল চুরির অপবাদ দিয়ে নির্দয়ভাবে পেটানো হলো নলছিটির নিরাপরাধ রাজুকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৭ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ছাগল চুরির অপবাদ দিয়ে ঝালকাঠি নলছিটিতে রাজিব হোসেন রাজু (২৮) নামের এক যুবককে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে। শরীরের বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে আঘাত করে তাকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নেওয়া হয়। তবে সেখানে ভর্তি না রেখে নিজ বাড়িতে নিয়ে যায় ছাগল মালিক উপজেলার সূর্যপাশা গ্রামের ইউনুস তালুকদার। আহত রাজু উপজেলার তেওলা গ্রামের মোকছেদ মীরার পুত্র।

এদিকে রাজুকে মারধরের আগেই সোহাগ নামের এক কসাইয়ের কাছ থেকে ছাগলটি উদ্ধার করেন ছাগলের মালিক ইউনুস তালুকদার। এ ঘটনায় ইউনুস তালুকদারের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামে গিয়ে দেখা যায়, ছাগল মালিক ইউনুস তালুকদারের বাসার সামনের বিছানায় ব্যথায় কাতরাচ্ছেন রাজু। রাজু সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর থেকে ছাগলটি খুঁজে পাচ্ছিলেন না ইউনুস তালুকদার।

পরদিন সকালে নলছিটির লঞ্চঘাট বাজারের এক কসাইয়ের কাছ থেকে চোরাই ছাগলটি উদ্ধার করা হয়। এরপর বেলা ১১টার দিকে তাকে ইউনুস তালুকদারের ছেলে রাসেল, সুজনসহ আরও কয়েকজন মিলে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাগল চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করেন।’ ‘মারধরের একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা বাড়িতে নিয়ে যায়। বেশকিছু সময়ে থেকে আমার জ্ঞান না ফিরলে মৃত্যু হয়েছে মনে করে আমাকে বাড়ির উঠানে ফেলে পালিয়ে যান তারা। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’ ‘সেখানে আমাকে দুটি ইনজেকশন দেওয়া হয়। পরে হাসপাতালে ভর্তি না রেখে ইউনুস তালুকদার আমাকে তার বাড়িতে নিসে আসেন। মারধরের পর থেকে আমি বাম কানে কিছু শুনতে পাচ্ছি না।’

এসময় রাজিব হোসেন রাজু আরও বলেন, ‘আমি চুরি করিনি। তারপরও আমাকে নির্যাতন করা হলো কেন?।’
এ বিষয়ে জানতে চাইলে ছাগলের মালিক ইউনুস তালুকদার বলেন, চোরাই ছাগলটি সোহাগ নামের এক কসাইয়ের কাছে পাওয়া গেছে। ছাগল চোর সন্দেহে রাজুকে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘তাকে অন্য কেউ মারধর করেছে। এতে তার ছেলেরা জড়িত নয়।’কসাই সোহাগ বলেন, ওই ছাগলটি তিনি সুগন্ধিয়া হাট থেকে কিনেছেন। একাধিক সাক্ষীও আছে। তবে ক্রয় করা ছাগলটি ইউনুস তালুকদারকে ফেরত দিলেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

ঘটনাস্থল পরিদর্শনকারী নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে আহত রাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে পাঠানো হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘চোর সন্দেহে যুবককে মারধরের বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit