শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

মনিরামপুরে সড়ক প্রশস্তকরনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(য়শোর) : যশোরের মনিরামপুর পৌরশহরে যশোর-সাতক্ষীরা মহাসড়ক প্রশস্তকরন, সড়কের নীচ দিয়ে ক্রস ড্রেন নির্মান পূর্বক হরিহর নদীর সাথে সংযোগ স্থাপন,যানজট নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের দাবীতে শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মনিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনে লাভলু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক শ্রীবাস কুন্ডু, আশরাফ আলী মোল্যা, আবুল হোসেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আজিম প্রমূখ। মানববন্ধন থেকে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, যশোর-সাতক্ষীরা মহাসড়ক প্রশস্তকরনের কাজ শুরু হলেও অদৃশ্য কারনে মনিরামপুর পৌরশহরের পূরবী সিনেমা হলের সামনে থেকে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত প্রশস্তকরন করা হয়নি। ফলে পৌরশহরে সবসময় তীব্র যানজট লেগেই থাকে।

যে কারনে জনদূর্ভোগ এখন চরমে উঠেছে। এছাড়াও পরিকল্পীতভাবে মহাসড়কের নিচ দিয়ে ক্রসডেন নির্মানপূর্বক হরিহরনদীর সাথে সংযুক্ত করা হলে শহরের বেশ কয়েকটি এলাকা স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু জানান, জনস্বার্থের এসব দাবি আদায় করতে আগামী সপ্তাহে আবারও কর্মসূচি পালন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit