শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

মনিরামপুরে কাশিমনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৯ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে রোববার বিকেলে কাশিমনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়ন বিএনপির মেয়াদউত্তীর্ন কমিটি বিলুপ্ত ঘোষনা দিয়ে ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। দলিয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাষ্টার আবদুর রাজ্জাক। সম্মেলনে মাষ্টার আবদুর রাজ্জাককে আহবায়ক ও জিএম কামাল হোসেনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে কাশিমনগর ইউনিয়ন বিএনপির ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত(মনিরামপুর) নেতা আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান, ডা.আলতাফ হোসেন, আসাদুজ্জামান মিন্টু, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit