বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

পাবনা সদর উপজেলা কৃষক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৯ Time View

 

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৩টায় সদর উপজেলা কৃষক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব শহিদুর রহমান শহিদ এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক। সভায় উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু’র পরিচালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মেজবাহুর রহমান রোজ, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, নব গোপাল, আইন সম্পাদক অ্যাড. আব্দুল করিম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন শাহীন, সুনীল চন্দ্র, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা পারভীন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ।

এসময় পাবনা সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ, মঞ্জুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জমান খোকন, কাওসার আহমেদ মামুন, জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিক বিশ্বাস, নজরুল ইসলাম ডাবলু, প্রচার সম্পাদক আ. রহমান, দপ্তর সম্পাদক শফিকুর রহমান শান্তসহ উপজেলা কৃষকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, কৃষি ও কৃষক ছাড়া দেশ জাতির উন্নয়ন সম্ভব না। এই কারণে কৃষক লীগ আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ন সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংগঠনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এসময় বক্তাগণ আগামী ১৯শে ফেব্রুয়ারী জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে এবং উপজেলার সকল ইউনিটকে একটি শক্তিশালী সাংগঠনিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে কৃষক লীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit