শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

শপথ নেয়ার পূর্বেই কথা রাখলেন নবনির্বাচিত হাতিয়া ইউপি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কথা দিয়েছিলেন নির্বাচনের পর বিজয়ী হই বা হেরে যাই গাইড ওয়াল নির্মান করে দিবো। সেই প্রতিশ্র“তি অনুযায়ী হাতিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া নিজস্ব অর্থায়নে ৩ নং ওয়ার্ডের নয়াগ্রামে ভেঙ্গে যাওয়া কাঁচা সড়কে গাইড ওয়াল নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শনিবার (২২ জানুয়ারী) দুপুরে এ ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের নয়াগ্রামে সড়কের পাশে গাইড ওয়াল না থাকায় প্রতি বছর বন্যার সময় সড়কটি ভেঙ্গে যায়।

ফলে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। ওই সড়ক দিয়ে প্রতিদিন নয়াগ্রাম, পাগলার পাড় ও ভাটিগ্রাম এলাকার সাড়ে ৩শ পরিবার যাতায়াত করে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শায়খুল ইসলাম নয়া ওই এলাকার মানুষদের প্রতিশ্র“তি দিয়েছিলেন নির্বাচনের পর বিজয়ী হই বা হেরে যাই গাইড ওয়াল নির্মান করে দিবো। পরে নির্বাচনে তিনি চেয়ারম্যান হিসাবে বিজয়ী হন।  এরপর নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী শপথ নেয়ার পূর্বেই নিজস্ব অর্থায়নে গাইড ওয়াল নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে ব্যায় হবে প্রায় দেড় লাখ টাকা।

এসময় উপস্থিত ছিলেন এটিএম জহিরুল ইসলাম তারা মাস্টার, হাতিয়া ইউনিয়ন আওয়ামীগের লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল চন্দ্র রায়, ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান প্রমুখ।

 

 

আয়শা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit