সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

ডোমারে ১২-১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান অনষ্ঠানের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৬৭ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় ১২-১৭ বছর বয়সি শিক্ষার্থীদের ফাইজারের করোনা টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় আঞ্চলিক বাশঁ গবেষনা ইনিষ্টিটিউট কেন্দ্রে টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়ন করছেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রওশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল বারী, ডাঃ আবুল আলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, ডোমার বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন, স্যানেটারী ইন্সপেক্টর আলামিন রহমান প্রমুখ ।

নির্বাহী অফিসার শাহিনা শবনম বলেন, অনেক দেশ যখন টিকা সংগ্রহে হিমশিম অবস্থা, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় আজ আমরা টিকা প্রদানের এই সাফল্যের পথে হাটছি। উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (দুই হাজার) শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। উল্লেখ্য উপজেলার ১২-১৭ বছর বয়সি প্রায় বারো হাজার শিক্ষার্থীকে আগামি কয়েকদিনের মধ্যে ফাইজারের এই টিকার আওতায় আনা হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল বারী জানান।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit