বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন  সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়, এটি গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশপ্রেমের আদর্শকে নতুন করে ধারণ করার দিন। দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের অন্যতম প্রধান শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে।তিনি বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। প্রতিষ্ঠার পর থেকে দলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও জনগণের পাশে থেকেছেন। আগামী দিনেও মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মাদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।দিনব্যাপী কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মাটিরাঙ্গা পৌর শহরে উৎসবমুখর ছিল।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit