সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে প্রায়ই বিভিন্ন মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে উঠে আসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের বাকি সময়টা ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান। আল্লাহ-খোদার নাম নিতে চান। যতটা পাপ কামিয়েছেন, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চান।

সাম্প্রতিক মন্তব্যের জেরে অভিনয়শিল্পীসহ নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। খোঁচা দিতে ছাড়েন আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। পপির মন্তব্যের একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাগ করে জয় লিখেছেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন-আপনারা তো ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে?’
অভিনেত্রীদের উদ্দেশে জয় বলেন, ‘ইবাদতের সময় ভক্তদের জন্যেও দোয়া কইরেন। আর বর্তমানে যারা জনপ্রিয়, তারাও কি ভবিষ্যতে এরকম বক্তব্য দেবেন? বিষয়টা এমন নয় কি, পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপর হজ করে আল্লাহর পথে চলে এলাম?’
অভিনেতা জয়ের কথায় সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে লিখেছেন, ‘আপনি এত সত্যি বলেন কেন?’ অন্য একজন লিখেছেন, ‘সবসময় যুক্তিসঙ্গত কথা বলেন। এজন্যই আপনাকে আমি এত পছন্দ করি।’
এদিকে জয়ের পোস্টে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ লিখেছেন, ‘যখন ইনকাম হয় তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। দীর্ঘ ক্যারিয়ারে আড়াই শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’, ‘রানী কুঠির বাকি ইতিহাস’, ‘বস্তির রানী সুরিয়া’ ইত্যাদি।
উল্লেখ্য, গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় পপি-আমিন খানের সাত বছর আগের ছবি ‘ডাইরেক্ট অ্যাটাক’। এ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit