শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

এল নিনোর প্রভাবে ইকুয়েডরে জরুরি অবস্থা জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রেকর্ড সৃষ্টিকারী মাত্রায় শক্তিশালী হতে পারে এমন এল নিনো জলবায়ু পরিস্থিতির কারণে ল্যাটিন আমেরিকার সর্বশেষ দেশ হিসেবে ইকুয়েডর জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এ বছরের এল নিনো ইতোমধ্যে মধ্য আমেরিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে। অঞ্চলটি বর্তমানে তীব্র খরার কবলে রয়েছে। ইন্দোনেশিয়াতেও এটি দাবানলের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। রবিবার কুইটো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিজ্ঞানীরা বলেছেন, চলমান এল নিনো বছরের শেষ নাগাদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এর ফলে ২০২৭ সালে বিশ্বে রেকর্ড পরিমাণ তাপমাত্রা বাড়তে পারে।

ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ‘এল নিনো পরিস্থিতির’ কারণে শনিবার পুরো দেশে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

এই সতর্কতার আওতায় জরুরি কমিটিগুলো সক্রিয় করা হয়েছে। এসব কমিটির দায়িত্ব হবে লোকজনকে নিরাপদ স্থানে আগাম সরিয়ে নেওয়াসহ অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা সমন্বয় করা।

এল নিনোর কারণে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। এতে বাতাসের গতিপথ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরন বদলে যায়। এর ফলে মাছ ধরা ও পাখির পরিযানও ব্যাহত হয়।

ইকুয়েডর দেশের পূর্বাঞ্চলের আমাজন এলাকায় খরা ও দাবানলের আশঙ্কাও করছে। এল নিনোর কারণে পানামা, হন্ডুরাস ও এল সালভাদর ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

দক্ষিণে পেরুও এল নিনোর কারণে দেশটির এক-তৃতীয়াংশ শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটি সতর্ক করে বলেছে, তীব্র তাপ ও বৃষ্টির কারণে মানুষের পর্যাপ্ত খাবার নাও থাকতে পারে।

সূত্র: আরব নিউজ

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit