মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হয়েছিল। দীর্ঘদিন মামলাটি নিষ্পত্তি না হওয়ায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল। এ ছাড়া প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলা ছিল। বর্তমানে এসব মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং নিয়োগের প্রক্রিয়া চলছে।

শিক্ষামন্ত্রী আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কুয়েটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ন্যানোটেকনোলজি ও রোবোটিক্সের মতো বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। তিনি বলেন, আমরা ক্রস বর্ডার এডুকেশনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। এটা চালু করতে পারলে আমাদের বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হবে। পাশাপাশি এর ফলে ইন্টেলেকচুয়াল প্রপার্টিও এ দেশে আমদানি করতে পারবো। শুধু শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে নজর না দিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের দেশে মেধাবী শিক্ষার্থীর অভাব নেই। এ দেশের শিক্ষার্থীরা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব ভালো ফলাফল করছে। তাদের ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে দেশে এনে সেই মেধাকে কাজে লাগাতে হবে। আমরা বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে চাই।

কুয়েটের অডিটোরিয়াম কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit