আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মেয়ে ২৮ বছর বয়সি বৃষ্টি মুখার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজ বাড়ির প্রথম তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টি মুখার্জি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ ছিল এবং সম্প্রতি স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এসব ব্যক্তিগত ও পেশাগত চাপের কারণে তিনি মানসিক চিকিৎসাও নিচ্ছিলেন।
সূত্র: এনডিটিভি ।
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৩০