শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ জামায়াত কোনো রাজনৈতিক দল না: নুরুল হক নুর সন্তানদের নিয়ে জীবন যুদ্ধে শুকতারা,  বিধবা হয়েও জোটেনি বিধবা ভাতা বাংলাদেশ-ভারত সিরিজ ফের পিছিয়ে যেতে পারে কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল

১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : অনলাইনে ১০ ইঞ্চির একটি পিজ্জা অর্ডার করেছিলেন এক ভোজনরসিক গ্রাহক। কিন্তু ডেলিভারির পর প্যাকেট খুলতেই দেখেন, তাকে দেওয়া হয়েছে মাত্র ৭ ইঞ্চির পিজ্জা! অ্যাপে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি, মেলেনি টাকা ফেরত। তবে তিন ইঞ্চি ছোট পিজ্জা গছিয়ে দেওয়ার এই ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত। আর এর খেসারত হিসেবে গ্রাহক পেয়েছেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ।

অভিনব এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ওই গ্রাহক ৫০৫ রুপি দিয়ে পিজ্জাটি অর্ডার করেছিলেন। ভুল পিজ্জা পেয়ে তিনি কনজ্যুমার হেল্পলাইনে অভিযোগ জানান এবং আইনি নোটিশ পাঠান। এরপরও কাজ না হওয়ায় তিনি ক্রেতা সুরক্ষা ফোরামে অভিযোগ দায়ের করেন।

শুনানিতে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটি জানায়, তারা কেবল রেস্তোরাঁ ও ক্রেতার মধ্যে মাধ্যম হিসেবে কাজ করে। খাবার তৈরি বা প্যাকেট করার দায় তাদের নয়। তবে কমিশনের কাছে তাদের এই যুক্তি টেকেনি।

প্রেসিডেন্ট গগন কুমার গুপ্তের নেতৃত্বাধীন কমিশন এই ঘটনাকে সেবার ঘাটতি ও অন্যায্য বাণিজ্য হিসেবে চিহ্নিত করে। আদেশে রেস্তোরাঁ ও ডেলিভারি প্ল্যাটফর্মকে যৌথভাবে ১০,৫২০ রুপি জরিমানা করা হয়। এর মধ্যে পিজ্জা ও ডেলিভারি চার্জের ৫২০ রুপি রয়েছে। বাকি ১০ হাজার রুপি মানসিক হয়রানি ও মামলার খরচ হিসেবে আগামী ৪৫ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৬/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit