মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি ‘এই মুহূর্তে আমেরিকার ভূখণ্ড’  বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অবরোধের মধ্যেই শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি এ দাবি করেন। খবর দ্য গার্ডিয়ানের 

ট্রাম্প বলেন, ‘আমরা এমনকি জানিও না আমরা জিতেছি কি না। কারণ এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখি।’ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে পরে তিনি রসিকতার ছলে আরও বলেন, ‘শুক্রবার রাত। আমাদের হাতে অনেক সময় আছে।

আমাকে কি ইরানে আরও একটু বোমা ফেলতে হবে?’মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মার্কিন বাহিনী ৬৮টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালির অবরোধ মেনে চলতে বাধ্য করেছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির আলোচনা এখনো সফল হয়নি। সংঘাত প্রায় ছয় মাসে  গড়ানোর মুখে ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে।

এর আগেও ট্রাম্প হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রণালিটি  নিয়ন্ত্রণ করছে এবং তার ইচ্ছা হলে কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারে। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এই প্রণালিকে একটি ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি পছন্দ করি।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি মানচিত্রও প্রকাশ করেন, যেখানে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়। তবে ইরান ট্রাম্পের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি ট্রাম্পের এ দাবিকে  ‘ভ্রান্ত কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit