শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

আটোয়ারীতে তিন দিনব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপি উপজেলা ফল মেলা-২০২৬। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা ফল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই ফল মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

উদ্বোধনের পর অতিথিগণ ফল মেলার স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফল মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও রিপামনি দেবী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, আমাদের স্বাস্থ্য রক্ষা ও পুষ্টির চাহিদা পুরণে ফলের ভূমিকা অপরিসীম।

প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের দেশের ফল চাষ বৃদ্ধি করতে হবে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে তা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ দেশীয় ও পুষ্টিকর ফল চাষে আরও বেশী উদ্বুদ্ধ হবে। তিনি নিরাপদ ফল উৎপাদন, রাসায়নিক মুক্ত ফল বাজারজাতকরণ এবং তরুণ প্রজন্মকে ফল চাষে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, আটোয়ারীর মাটি ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা কৃষকদের নিয়মিত উন্নত জাতের ফল চাষের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছি। তিন দিনব্যাপি এই মেলায় উদ্যোক্তারা তাদেও উৎপাদিত হরেক রকমের ফল প্রদর্শন করছেন।

মেলা প্রাঙ্গণে ঘুওে দেখা গেছে, হরেক রকমের আম, কাঁঠাল, লটকন, পেয়ারা, ড্রাগন ফলসহ বিভিন্ন দেশী-বিদেশী ফলের সমাহার ঘটেছে স্টলগুলোতে। উপজেলা কৃষি অফিসার জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধা পর্যন্ত ‘উপজেলা ফল মেলা’ ৯ জুলাই পর্যন্ত সর্বসাধারণেল জন্য উম্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তি, দর্শনার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আটোয়ারীতে তিন দিনব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit