শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নওগাঁয় ছোট যমুনা নদীতে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের ছোট যমুনা নদীতে সাঁতরে পার হওয়ার সময় পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া এক গৃহবধূর মরদেহ প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শাহিদা বানু (৩০) নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল রশিদের স্ত্রী।

স্থানীয় গৃহবধূ আলিয়া বানু জানান, শাহিদা বানু মাথাব্যথা ভালো হওয়ার মানত করে নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন, ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথাব্যথা সেরে যাবে। সেই বিশ্বাস থেকেই তিনি নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ পানির নিচে তলিয়ে যান।

নিহতের চাচা আনোয়ার হোসেন জানান, শাহিদা বানু নদী সাঁতরে পার হওয়ার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল ৪টা ৫০ মিনিটে শাহিদা বানুর মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী ডুবুরি দলের লিডার আব্দুর রাজ্জাক জানান, সোমবার (৬ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে তারা খবর পান। এরপর নওগাঁ শহরের ডিগ্রি কলেজ মোড় সংলগ্ন ছোট যমুনা নদীতে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল ৪টা ৫০ মিনিটে ওই নারীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারের পর মরদেহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit