বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

আগামীকাল শনিবার খোলা থাকবে ব্যাংক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৯ Time View

ডেস্কনিউজঃ ঈদুল আজহা উপলক্ষে আর্থিক লেনদেন ও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সহজ করতে আগামীকাল শনিবারও ব্যাংক খোলা থাকবে। পাশাপাশি রোববারও দেশের ব্যাংকগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের আগে লেনদেন নির্বিঘ্ন রাখতে ২৩ ও ২৪শে মে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা নিয়মিত সময়সূচি অনুযায়ী খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

তবে ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে তৈরি পোশাকশিল্প এলাকার কিছু শাখায় সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখা হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বাণিজ্যিক ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬শে মে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলো ঈদের ছুটিতেও সীমিত আকারে চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কিউএনবি/বিপুল/২২.০৫.২০২৬/দুপুর ১২.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit