মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

দাদার সঙ্গে গোসল করতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৬ Time View
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলা উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি চেয়ারম্যান ঘাঁটা সংলগ্ন কর্ণফুলী নদী এলাকায় দাদার সঙ্গে গোসল করতে গিয়ে মোছা. মোসকান (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার।

জানা গেছে, শিলছড়ি ভেলুয়াছড়া এলাকার সিএনজি চালক মো. মুছার মেয়ে মোসকান তার দাদা মো. ইউসুফের সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে দাদার অজান্তে শিশুটি নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে পাশে না দেখে তার দাদা ধারণা করেন, সে হয়তো বাড়িতে ফিরে গেছে। পরে বাড়িতে খোঁজ না পেয়ে আবার নদীর পাড়ে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান।

স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এদিকে কাপ্তাই থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/সন্ধ্যা ৭:৫০‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit