বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ডোমারে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, পানিতে ডুবিয়েও রক্ষা হয়নি, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে মেশিন ও পাইপ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা কাঁঠাল তলী এলাকার বুড়ী তিস্তা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় ডোমার থানা পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ ও অভিযানে সহযোগিতা করেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় একটি চক্র রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু রেজোয়ান অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তারা মেশিন ও পাইপ পানির নিচে ডুবিয়ে রাখে, যাতে প্রশাসনের নজর এড়ানো যায়। তবে শেষ রক্ষা হয়নি তাদের। প্রশাসন বিষয়টি বুঝতে পেরে অভিযান চালিয়ে পানির নিচে ডুবিয়ে রাখা ড্রেজার মেশিন উদ্ধার করে এবং বালু উত্তোলনে ব্যবহার মেশিন ও পাইপ ধ্বংস করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় এবং মেশিন ও পাইপ পানির নিচে লুকিয়ে রাখে। তবে আমরা সেগুলো খুঁজে বের করে ধ্বংস করেছি। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit