মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

রাঙামাটিতে সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন, দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৮ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির লংগদু ও নানিয়ারচর উপজেলার বহুল প্রত্যাশিত সংযোগ সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, নানিয়ারচর সদর থেকে লংগদু পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে নির্মাণাধীন থাকলেও কাজের অগ্রগতি অত্যন্ত ধীর। ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।তারা জানান, বাঘাইছড়ি উপজেলা ও লংগদু উপজেলার সম্মিলিত প্রায় ১ লাখ ৯৬ হাজার ৬৯৫ মানুষের জীবন-জীবিকা এই সড়কের ওপর নির্ভরশীল। বর্তমানে রাঙামাটি সদরে যাতায়াতের প্রধান মাধ্যম লঞ্চ হলেও শুকনো মৌসুমে তা বন্ধ হয়ে গেলে খাগড়াছড়ি হয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়, যা সময় ও ব্যয়ের দিক থেকে অত্যন্ত কষ্টসাধ্য।

প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বক্তারা বলেন, নানিয়ারচর অংশে রাংগীপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার কার্পেটিং ও ১ কিলোমিটার ব্রিক সলিং সম্পন্ন হয়েছে। অন্যদিকে লংগদু অংশে বাইট্টাপাড়া আলতাফ মার্কেট (জিরো পয়েন্ট) থেকে বড়াদম স্টিল ব্রিজ বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কার্পেটিং এবং ৪ কিলোমিটার ব্রিক সলিং হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৪ কিলোমিটার সড়ক আংশিকভাবে নির্মিত হলেও বাকি প্রায় ১৩ কিলোমিটার এখনো চলাচলের অনুপযোগী।তাদের মতে, নানিয়ারচরের রাঙ্গাপাড়া কালভার্ট থেকে লংগদুর বড়াদম স্টিল ব্রিজ পর্যন্ত অবশিষ্ট অংশ দ্রুত নির্মাণ করা গেলে পুরো সড়কে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা চালু সম্ভব হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নির্মিত অংশের অন্তত পাঁচটি স্থানে দুষ্কৃতিকারীরা গর্ত সৃষ্টি করেছে এবং বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছে। এতে চলাচলে ঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।বক্তারা আরও দাবি জানান, অবশিষ্ট অংশে অন্তত চারটি ছোট কালভার্ট বা পাইপ স্থাপন করা হলে বর্ষা মৌসুমেও যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সড়কের নির্মাণকাজ সম্পন্ন, নিরাপত্তা নিশ্চিত এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৬,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit