শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

হাতির পিঠে চড়ে বরযাত্রা, কনে আসে ঘোড়ার গাড়িতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : মেয়ের জামাই হাতির পিঠে চড়ে বিয়ে করতে আসবে, আর বিয়ের পর আদরের মেয়ে ঘোড়ার গাড়িতে চড়ে শশুর বাড়ি যাবে- দুলাল হোসেনের এমন ইচ্ছেই পূরণ হলো। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনার পাড়া গ্রামে এ বিয়ের আয়োজন হয়।

জানা গেছে, সদর উপজেলার চকমোহন গ্রামের ফজলুর রহমানের ছেলে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ফারহান ফয়সালের (২৮) সঙ্গে একই উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনার পাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে ফারহানা আক্তারের (২৬) এ বিয়ের আয়োজন হয়।

কনের বাবার ইচ্ছে পূরণে ছেলেকে হাতির পিঠে শ্বশুর বাড়ি পাঠান বরের বাবা ফজলুর রহমান। সে অনুসারে চকমোহন নিজ গ্রামের বাড়ি থেকে প্রায় ১৪ কিলোমিটার পথ হাতির পিঠে চড়ে বর ফারহান ফয়সাল পৌঁছেন সোনার পাড়া গ্রামের শ্বশুরবাড়িতে। হাতির পিঠে বরকে আসতে দেখে নানা বয়সের মানুষ সড়কের দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। কনের বাড়িতে পৌঁছার পর বিকালে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এ সময় ওই বিয়ে বাড়িতে ভিড় জমান আশপাশের অসংখ্য নারী ও শিশুসহ উৎসুক জনতা।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শ্বশুরের ইচ্ছে পূরণে নিজ বাড়ির উদ্দেশে বিকালে আবারও বর ফারহান ফয়সাল হাতির পিঠে চড়ে আর তার কনে ফারহানা আক্তার রওনা হন ঘোড়ার গাড়িতে স্বপ্নভরা অনাবিল আনন্দঘন নতুন জীবনের পথে। সে সময় তাদের পেছনে রওনা হয় বরযাত্রীর গাড়ি বহর, মোটরসাইকেলের সারি। এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন এলাকায় সাড়া ফেলেছে।

ফারহান ফয়সাল বলেন, হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার গল্প অনেক শুনেছি। সেটা আমার জীবনে বাস্তবায়ন হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। কনে ফারহানা আক্তার তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার বিয়েতে হাতিতে চড়ে বর এসেছে, আমি শ্বশুর বাড়িতে ফিরলাম ঘোড়ার গাড়িতে। এটি আমার জীবনের অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার নয়।

ফজলুর রহমান বলেন, ছেলের বিয়ের আয়োজনে আমার প্রায় অর্ধলাখ টাকা খরচ হলেও উভয় পরিবার আনন্দ উপভোগ করেছি। কনের বাবা দুলাল হোসেন বলেন, আমার ইচ্ছে ছিল, ছোট মেয়ের বিয়েতে ব্যতিক্রম আয়োজন করব। সে ইচ্ছে থেকেই এ আয়োজন। আপনারা আমার জামাই ও ছোট মেয়ের জন্য দোয়া করবেন, তারা যেন সুখে থাকে।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৬,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit