শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

এম এ রহিম চৌগাছা  (যশোর) : যশোরের চৌগাছায় আগুন লেগে  উপজেলা পরিষদের আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল)  ভোরে পৌর শহরের সাথী টাওয়ারে  পূবালী ব্যাংকের নিচে ফারুক কপি হাউজ ও প্রদীপ ইলেকট্রিক দোকানে আগুন লেগে মুল্যবান মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ফারুক কফি হাউজের মামিক ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় তার অনেক ক্ষতি হয়েছে। এতে  প্রায় অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। 

প্রতাক্ষদর্শী প্রতিবেশি সাবেক পৌর  কমিশনার নাজিমুজ্জামান  খোকন জানান, পাশে পুবালি ব্যাংকের  এটিএম বুথের  সিকিউরিটি গার্ড  আগুন দেখে প্রথমে ডাকচিৎকার করেন। পারে আশপাশের লোকজন চৌগাছা  ফাইয়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে চৌগাছা   ফায়ার সার্ভিসের ম্যানেজার এস আই ফিরোজ হোসেনের নেতৃত্বে   একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌছান। তারা আগুন নিয়ন্ত্রনে  আনতে কাজ  করেন। তারা ৩ ঘন্টা  কাজ করার পর আগুন  নিভাতে  সক্ষম হন।  এদিকে কফি হাউজের ভিতরে থাকা ৫ টি ফ্রিজ, ৬ টি ইনজেকশন, ২ টি ফিলাক্র, ২ টি গ্যাসের চুলা, ১ টি মাইক্রে ওভেন, ৯ টি মোবাইল, ১০ টি শোকেজ এ দোকানে নগদ,বিকাশ ও ফিলাকজি ব্যবসা করা হয়।  নগদ টাকাসহ ফারুক কপি হাউজের সব মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। পাশের  প্রদীপ ইলেকট্রিক ও আইসিটিকম্পিউটার ল্যাব  দুটি দোকান মিলে সর্ব মোট প্রায় অর্ধকোটি টাকার মালামাল আগগুনে পুড়ে  ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যুতের শর্ট সার্কিটের কারনে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। এদিকে  ক্ষতি গ্রস্থ দোকানগুলো পরিদর্শন  করেন উপজেলা বিএনপির  সাবেক সভাপতি জহুরুল ইসলাম,  উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি  সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার ও উপজেলা জমায়াতের সহকারী সেক্রেটারী সাবেক পৌর  প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমদ বিশ্বাস  প্রমুখ।একই রাতে উপজেলা আইসিটি অফিসে আগুন লাগে। খবর পেয়ে  চৌগাছা ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে  আগুন নিন্ত্রনে আনেন ।  আগুনে অফিসের  ব্যাপক ক্ষতি হয়েছে। 
কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit