বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বালোগানের গোলে প্রথমার্ধে এগিয়ে যুক্তরাষ্ট্র নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে দুটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জরিমানা করা হয়েছে।  বুধবার (১ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।সূত্রে জানা যায়, অভিযানে চাটখিল শিশু হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায় এক বছরের কারা দণ্ড প্রদান করা হয়। অপরদিকে, নবজাতক শিশু হাসপাতালেরের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে তাৎক্ষণিক অর্থ পরিশোধ করায় কারাদণ্ডের আদেশ কার্যকর হয়নি।  

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডা.শহিদুল আহমেদ নয়ন, স্যানিটারি ইন্সপেক্টর (এমওডি) ডা.আলী আকবরসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে আমরা দুটি হাসপাতালে অভিযান করেছি। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit