শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

কৃষি খাতকে সমৃদ্ধি করতে সরকার বিভিন্ন প্রণোদনার প্যাকেজ গ্রহণ করেছেন ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : কৃষি খাতেকে টেকসই উন্নয়ন করতে সরকার  বিভিন্ন প্রণোদনার প্যাকেজ গ্রহণ করেছেন। তিনি বলেন, আমাদের দেশ কৃষি প্রাধান দেশ। এ খাতকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার বিনামূল্যে কৃষকের  হাতে সার-বীজ তুলে দিচ্ছেন। প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করা বীজ-যেন  ব্যবহার হয় সে দিকে উপজেলা কৃষি বিভাগের তদারকি  নিশ্চিত করতে হবে। সরকার যেটা দিচ্ছেন  এটা আপনাদের অধিকার। শনিবার বিকেলে যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর-২ চৌগাছা- ঝিকরগাছা আসনের সাংসদ সদস্য  জামায়াত নেতা ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ জেড এম ওবাইদুল্লাহর পরিচালনায় বক্তৃতা করেন  উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমদ বিশ্বাস ও মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম,  সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন,  পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন ও কৃষকবৃন্দ।

কৃষি অফিস জানিয়েছে, এ  বছরে প্রণোদনা কর্মসূচির আওতায়  খরিপ-১ মৌসুমে মোট ৩ হাজার ২’শ ৮০ জনকে প্রণোদনার বীজ ও সার দেওয়া হবে। এদের মধ্যে পাট চাষি রয়েছে  ৪৫০ জন, আউশ ২৫০০, তিল ১৮০ এবং মুগ চাষি রয়েছেন ১৫০ জন।প্রত্যেক চাষি বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন,  কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিবিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।কৃষকদের উৎপাদন খরচ কমানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা  এবং সরকারি সহায়তার সঠিক ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা বলেন।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit