মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : সরকার গঠন পরবর্তী ১৮০ দিনের মধ্যেই রাঙামাটিতে চলমান উন্নয়ন কার্যক্রমগুলোর দৃশ্যমান অগ্রগতি প্রদর্শনের জন্য রাঙামাটির সংশ্লিষ্ট্য সরকারী সকল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাঙামাটির ২৯৯ আসনের এমপি দীপেন দেওয়ান। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার ৬দিনের সফরে রাঙামাটিতে এসে সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এই নির্দেশনা প্রদান করেছেন।রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, রাঙামাটির সেনা রিজিয়ন কমান্ডার, রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্তাব্যক্তিগণ ও সরকারী সকল দপ্তরের দপ্তর প্রদান ও তাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, দুপুরের পার্বত্যমন্ত্রী রাঙামাটি জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে মন্ত্রী রাঙামাটির স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সমস্যার সমাধানে এবং চলমান উন্নয়ন কর্মকান্ডগুলো ত্বরান্বিতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সুচিন্তিত মতামত গ্রহণ করেন। মতবিনিময়কালে রাঙামাটির কাপ্তাই লেক ড্রেজিং, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, ২৫০ শয্যা হাসপাতাল অবিলম্বে চালুকরণ, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, নৌ-এ্যাম্বুলেন্স চালুকরণসহ দূর্গম অঞ্চলগুলোতে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতকরণ, জেলায় বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রাঙামাটিতে মাদকমুক্ত করণে নিজস্ব মতামত তুলে ধরে পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে এসব সমস্যা সমাধানে নিজস্ব মতামত তুলে ধরেছেন অংশীজনেরা।

এসময় পাহাড়ের সমস্যা সমাধানে কোনো ধরনের বৈষম্য নয়; সকলের সাথে আলাপ-আলোচনা করে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার উন্নয়নে যা-যা করনীয় তার সবটুকুই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান-এমপি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্যমন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলার জেলা পরিষদগুলো আপাতত যে অবস্থায় আছে তাদেরকে দিয়েই চলমান কার্যক্রম পরিচালিত করা হবে। এখনো পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া রাঙামাটির কাপ্তাই হ্রদ ড্রেজিংয়ে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৬,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit