শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ :হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রুহুল কবীর রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থবোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। 

এদিন সকালে রুহুল কবীর রিজভীকে দেখতে হাসপাতালে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। 

এর আগে, গত ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রিজভীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit