ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় তিনি এ ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ কমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:১৫