সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ২২ বছর বয়সে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েও ইংল্যান্ডকে খুব একটা ভালো অবস্থানে নিতে পারেননি বেথেল। পঞ্চম দিনে কোনো অলৌকিক ঘটনা ছাড়া এই ম্যাচে ইংল্যান্ডকে বাঁচানো তার জন্য প্রায় অসম্ভব।

বুধবার (৭ জানুয়ারি) সিডনি টেস্টের চতুর্থ দিনটা ইংল্যান্ড শেষ করেছে ৮ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে। তাতে ইংলিশদের লিড দাঁড়িয়েছে ১১৯ রান। ইংল্যান্ডের ভরসা হয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন ২৩২ বলে ১৫ চারে ১৪২ রানের ইনিংস খেলা বেথেল। তার সঙ্গী ১০ বল টিকে থাকা ম্যাথু পটস।

এদিন ইংল্যান্ডের আর কোনো ব্যাটারই ৫০ ছুঁতে পারেননি। ওপেনার বেন ডাকেট ও হ্যারি ব্রুক ৪২ রান করে করেছেন। উইকেটকিপার জেমি স্মিথ করেছেন ২৬ রান। উইল জ্যাকস (দ্বিতীয় বলেই স্লগ-সুইপ করতে গিয়ে ডিপে ক্যাচ) এবং জেমি স্মিথ (ভয়াবহ ভুল বোঝাবুঝিতে রানআউট) সিরিজে ইংল্যান্ডের সবচেয়ে বাজে আউটগুলোর তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন।
 
অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড ছিলেন ভীষণ কার্যকর, বিশেষ করে মধ্যাহ্নভোজের পর জো রুটের বিপক্ষে তার স্পেলটি, যা রুটকে (৬) এলবিডব্লিউ করে শেষ হয়। পাশাপাশি বিউ ওয়েবস্টারের অফব্রেকও বেশ ফলপ্রসূ ছিল। ১৩ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন এবারের অ্যাশেজে এই ম্যাচেই প্রথম সুযোগ পাওয়া এই অলরাউন্ডার। এর আগে ব্যাট হাতেও খেলেছেন কার্যকর ইনিংস। ৮৭ বলে ৭ চারে ৭১ রানে অপরাজিত ছিলেন তিনি। এটি ৮ টেস্টের ক্যারিয়ারে তার পঞ্চম অর্ধশতক।

তবে সিডনি টেস্টের চতুর্থ দিনটি শুধুই বেথেলের। ২০০৬ সালের পর সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অ্যাশেজে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই প্রতিভাবান ব্যাটার। ২০০৩ সালে বার্বাডোজে জন্ম নেয়া বেথেলের প্রথম শ্রেণির ক্রিকেটেই এটি প্রথম সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ার পক্ষে সফলতম বোলার ওয়েবস্টার। এছাড়া স্কট বোল্যান্ড ২টি, মাইকেল নেসার ও মিচেল স্টার্ক ১টি করে উইকেট শিকার করেছেন।

এর আগে আগের দিনের ৭ উইকেটে ৫১৮ রান নিয়ে খেলতে নেমে আজ ৫৬৭ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। স্টিভ স্মিথ শেষ পর্যন্ত ২২০ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১৩৮ রান করে জশ টাংয়ের বলে আউট হয়েছেন। ইংল্যান্ডের পক্ষে টাং ও কার্স ৩টি করে উইকেট শিকার করেছেন। অধিনায়ক বেন স্টোকসের ঝুলিতে গেছে ২ উইকেট, ১টি করে উইকেট নিয়েছেন উইল জ্যাকস ও বেথেল। 

কিউএনবি/আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit