সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

বিশ্বকাপের আগে হামজাদের ফিফা উইন্ডোতে আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সাল বিশ্বকাপ ফুটবলের বছর। ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে ১-৯ জুন ফিফা উইন্ডো রয়েছে। সেই উইন্ডো মূলত বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর প্রস্তুতির জন্য। বিশ্বকাপের বাইরে থাকা দলগুলোও ঐ সময় র‌্যাঙ্কিং বৃদ্ধির জন্য ম্যাচ বা টুর্নামেন্ট খেলবে।

মালদ্বীপ তাদের ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি চার জাতির টুর্নামেন্ট করতে চায়। সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মালদ্বীপ সফর করেছিলেন। তখন এই টুর্নামেন্টের লোগোও উন্মোচন হয়েছিল। ২০০০ সালে মালদ্বীপ ফুটবল সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষেও টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টেও বাংলাদেশ অংশগ্রহণ করেছি
সাফের দেশগুলোকে নিয়েই তারা ৭৫ বছর পূর্তির আসর করবে। ইতোমধ্যে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে খেলার সম্মতি দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ মালদ্বীপ থেকে টুর্নামেন্টের আমন্ত্রণ পেয়েছে। কয়েকদিনের মধ্যে জাতীয় দল কমিটি কিংবা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মালদ্বীপের আমন্ত্রণের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

বাংলাদেশ ফুটবল দল আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে। ঐ ম্যাচের আগে মালয়েশিয়া, থাইল্যান্ডে একটি প্রীতি ম্যাচ খেলানোর চেষ্টা করছে ফেডারেশন। অ্যাওয়ে ম্যাচ না হলে হোম ম্যাচও আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। জুনে ফিফা উইন্ডো থাকায় হামজা-সামিতকে নিয়েই বাংলাদেশ খেলতে পারবে। ফিফা উইন্ডোতে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য।

 

কিউএনবি/আয়শা/৫ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit