শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার দত্তবাড়ি মোড় এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টার প্রাইজে এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।
 
অভিযান সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি রোধে উপজেলার দত্তবাড়ি মোড় এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টার প্রাইজে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১২ কেজির গ্যাস সিলিন্ডার ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া দত্তেরহাট এলাকার মেসার্স স্ট্যান্ডার্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও উৎপাদিত কেকের মোড়কে মেয়াদ উল্লেখ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো.আছাদুল ইসলাম বলেন, অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। একই সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit