শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
‘ইমার-জেনজি’ বলে দিল্লির পুলিশি তৎপরতাকে কটাক্ষ শশী থারুরের ‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে মনোনয়নপত্র দাখিল লুৎফুজ্জামান বাবর হাফিজ উল্লাহ চৌধুরী আলিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ Time View

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে নিজ জেলায় প্রত্যাবর্তন ও নির্বাচনে অংশগ্রহণের খবরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সকাল থেকেই মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক নেত্রকোনা শহরে জড়ো হতে থাকেন। মনোনয়নপত্র দাখিলের সময় প্রিয় নেতার পাশে থাকার আগ্রহে তৃণমূল পর্যায়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়। এর আগে একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা লুৎফুজ্জামান বাবর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দীর্ঘ বিরতির পর তার নির্বাচনি মাঠে প্রত্যাবর্তনে স্থানীয় রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিএনপির স্থানীয় নেতারা জানান, বাবরের নেতৃত্বে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে এবং চলমান রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারা প্রস্তুত

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit