শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নেত্রকোনা-১ আসনে বিএনপির শক্ত অবস্থান, উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View

সৈয়দ সময় , নেত্রকোনা : নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমানের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

মনোনয়ন দাখিলের সময় ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ছিলেন দুর্গাপুর উপজেলার বরুংগা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শহীদুল্লাহ, ট্রাইব্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি গিলভার্ট চিচাম, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক প্রভাত রঞ্জন সাহা, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান এবং কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু।

মনোনয়নপত্র দাখিল শেষে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit