রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে পরকীয়া ও হুমকির অভিযোগ স্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

নিউজ ডেক্স : পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হওয়া গুঞ্জব এখন প্রকাশ্য ও তীব্র বিরোধে রূপ নিয়েছে। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসার পরই পরিস্থিতি আরো জটিল হয়। স্ত্রী সানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক বক্তব্যে ইমাদের বিরুদ্ধে পরকীয়া, অবহেলা ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সত্য প্রকাশ করলে তাকে হুমকি দেওয়া হচ্ছে।

সানিয়ার ভাষ্য অনুযায়ী, স্ত্রী ও মা হিসেবে তিনি বহুবার সংসার বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু তার অভিযোগ, তৃতীয় একজনের আগমনের পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এতে তিনি চরম মানসিক চাপ ও কঠোর আচরণের শিকার হন। সন্তানদের ভবিষ্যৎ ও পারিবারিক সম্মানের কথা ভেবে এতদিন নীরব ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে আর চুপ থাকবেন না বলে সাফ জানিয়ে দেন সানিয়া। তিনি বলেন, তার কাছে নথিপত্রভিত্তিক প্রমাণ রয়েছে এবং তিনি আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে অভিযোগ করেন, এসব প্রমাণ প্রকাশ করলে তাকে হুমকি দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/ মহন / ২৯ ডিসেম্বর ২০২৫ / দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit