মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার, ‘খারগ দ্বীপ’ কি হাতছাড়া হচ্ছে ইরানের মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিং স্টেশনে নিরাপত্তাসহ যে ৮ দাবি জানাল পাম্প ব্যবসায়ীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

১৫ বলে ফিফটি করে কেলির রেকর্ডে ভাগ বসালেন হ্যারিস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : উইমেন সুপার স্ম্যাশে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন ওটাগোর অজি তারকা ক্রিকেটার লরা হ্যারিস। মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করেছেন তিনি। তাতেই হয়েছে রেকর্ড। নারী ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির তালিকায় ইংলিশ ক্রিকেটার মেরি কেলির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

২০২৩ সালে ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে নেমে মাত্র ১৫ বলে অর্ধশতক করেছিলেন কেলি। এতদিন ধরে সেই রেকর্ডটি অক্ষুণ্নই ছিল। অবশ্য এখনও ভাঙতে পারেননি কেউ। তবে রেকর্ডটি এখন আর এককভাবে দাবি করতে পারবেন না ইংলিশ তারকা। তার রেকর্ডটি নিজেরও করে নিয়েছেন অস্ট্রেলিয়ার লরা হ্যারিস।

বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি অজি হার্ডহিটার ব্যাটার লরা হ্যারিস। তবে নিজ দেশের টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের আক্ষেপ মেটালেন নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে। প্রথমবারের মতো সুপার স্ম্যাশে খেলছেন লরা। আর আজই ছিল তার অভিষেক। নিজের প্রথম ম্যাচটি স্মরণীয় করেই রাখলেন ডানহাতি এই ব্যাটার।

ক্যান্টারবারি নারী দলের বিপক্ষে খেলতে নামে ওটাগো। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ওটাগোর দুই ওপেনার। দুজনই ফিরেছেন পাওয়ার প্লেতেই। এরপর ব্যাট হাতে ক্রিজে আসেন লরা হ্যারিস। আর ২২ গজের ক্রিজে নেমেই প্রতিপক্ষের বোলারদের তুলোধূনো করতে থাকেন তিনি।

জয় নিয়ে ফিরতে না পারলেও নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে দলকে জয়ের ভিত্তি গড়ে দেন। তাতেই ছয় উইকেটে জয় পায় দল। মাত্র ১৫ বলে ফিফটি পূরণের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি লরা। থেমেছেন ১৭ বলে। তার ৫২ রানের অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো।

গেল নারী বিগ ব্যাশে সময়টা মোটেও ভালো যায়নি লরা হ্যারিসের। থান্ডারের হয়ে ১০ ম্যাচ খেলে করেছেন মাত্র ৬৯ রান। তবে তার স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো। ১৯৭.১৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। এর আগে ভিটালিটি ব্লাস্টে ওয়ারউইকশায়ারের হয়ে ১৭ বলে ফিফটি করেছিলেন অজি তারকা।

টি-টোয়েন্টিতে মোট ছয়টি ফিফটি আছে লরা হ্যারিসের। আর এই ছয়টি ফিফটিই এসেছে ২০ বলের কমে। এমন নজির নারীদের ক্রিকেটে আর কারও নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit