বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) নৌপরিবহন উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, নৌপরিবহন, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং শ্রম ও কর্মসংস্থান খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক জোরদারে বিশ্বাসী। নৌপরিবহন ও শ্রম খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।’তিনি আরও বলেন, ‘আঞ্চলিক সংযোগ, নিরাপদ নৌ চলাচল এবং দক্ষ জনশক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।’

পাকিস্তানের হাইকমিশনারও বাংলাদেশের নৌপরিবহন সেক্টরের অগ্রগতির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর হাইকমিশনার গুরুত্বারোপ করেন।

এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ অন্যান্য বন্দরের বিভিন্ন কারিগরি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সৌজন্য সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit