শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বিএনপি যা চাচ্ছে সেভাবেই তারেক রহমানের নিরাপত্তায় সহযোগিতা করা হচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে দলটি সরকারের কাছে যা যা চাচ্ছে, সেভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, আমরা তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার প্রয়োজনীয় যে নিরাপত্তা (সিকিউরিটি) দরকার, সে বিষয়ে আমাদের সঙ্গে তার দলের আলাপ হচ্ছে। তারা যতটুকু চাচ্ছেন, বিএনপির সঙ্গে কথা বলে সেগুলো তদারকি (লুক আফটার) করা হচ্ছে।

তিনি বলেন, বিএনপি তারেক রহমানের নিরাপত্তার বিষয়টা দেখছে। সরকারের কাছে যা যা সহযোগিতা তারা চাচ্ছেন, আমরা সেই সহযোগিতা করছি। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ অগ্রাধিকার (প্রায়োরিটি) দিয়ে তদন্ত (ইনভেস্টিগেট) করছে। সব নিরাপত্তা সংস্থা এটি নিয়ে কাজ করছে। পুলিশসহ অন্যান্য সংস্থাগুলো তদন্ত করে অনেককে গ্রেপ্তার করেছে। আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র (ক্লু) পাচ্ছি। এসএসএফ কেন্দ্রিক বা এ ধরনের কোনো নিরাপত্তা কি তারেক রহমানকে দেওয়া হচ্ছে কি না বা তার দল থেকে চাওয়া হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এই বিষয়টা তার দল বলতে পারবে। তবে আমাদের তরফ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শফিকুল আলম বলেন, দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং যারা জড়িত ছিলেন, ভিডিও এবং ভিজ্যুয়াল দেখে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে আজ আইন উপদেষ্টা জানিয়েছেন, এই মামলার বিচার হবে দ্রুত বিচার আইনে। সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আপনারা দেখেছেন দুর্গাপূজার সময় এবং অন্যান্য বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ছিল।

তিনি বলেন, ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে ভিডিও এবং ভিজ্যুয়াল দেখে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের কাছে আলামতও পাওয়া গেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) বাতিল করেছে। সেজন্য আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

 

 

কিউএনবি/খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit