বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

বেলিংহ্যামকে ধাক্কা দিয়ে আলোচনায় র্বাকো, কে এই আর্জেন্টাইন তরুণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার তরুণ তারকা ভ্যালেন্তিন এল কলো র্বাকো চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর ম্যাচে শুধু পারফরম্যান্সের জন্যই নয়, ম্যাচ শেষে জুড বেলিংহ্যামের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর ক্যামেরায় ধরা পড়ে বারকো ও বেলিংহ্যামের উত্তপ্ত মুহূর্ত। কী কথা হয়েছিল তা স্পষ্ট না হলেও, বেলিংহ্যাম বারকোর মাথার পেছনে চড় মারেন বলে দেখা যায়।

বারকোও চুপ থাকেননি। তিনি সঙ্গে সঙ্গে বেলিংহ্যামকে ধাক্কা দেন। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও নিকোলাস ওতামেন্দি ও অন্যরা দ্রুত পরিস্থিতি শান্ত করেন।

আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের ছোট শহর ২৫ দে মায়োতে জন্ম বারকোর। ছোটবেলায় ফুতসাল খেলেই ফুটবলের হাতেখড়ি।

২০১৩ সালে তিনি বোকা জুনিয়র্স একাডেমিতে যোগ দেন। প্রতিদিন ভোরে স্কুলে গিয়ে পরে প্রায় ৪০০ কিলোমিটার যাতায়াত করে অনুশীলনে অংশ নিতেন। ২০২০ সালে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন এবং ২০২১ সালে মাত্র ১৬ বছর বয়সে কোচ মিগেল অ্যাঞ্জেল রুসোর অধীনে সিনিয়র দলে অভিষেক হয়।

বারকো ক্যারিয়ার শুরু করেছিলেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার (নাম্বার ১০) হিসেবে। পরে মিডফিল্ড এবং শেষ পর্যন্ত আক্রমণাত্মক লেফট-ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে তিনি বাম দিকের একাধিক পজিশনে খেলতে সক্ষম।

২০২৩ সালের কোপা লিবার্তাদোরেসে দারুণ পারফরম্যান্সের পর প্রিমিয়ার লিগের ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন তাকে দলে ভেড়ায়। তবে ব্রাইটনে নিয়মিত সুযোগ পাননি। এরপর সেভিয়ায় ধারে খেললেও প্রত্যাশা পূরণ করতে পারেননি।

পরবর্তীতে রেসিং স্ট্রাসবুর্গে যোগ দিয়ে আবারও নিজের সেরা ছন্দ ফিরে পান। সেখানে আরও সৃজনশীল মিডফিল্ড ভূমিকায় খেলতে শুরু করেন এবং দুর্দান্ত মৌসুম কাটান।

স্ট্রাসবুর্গে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইউরোপের বড় বড় ক্লাবের নজরে আসেন বারকো। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি চেলসিতে যোগ দেবেন।

মাত্র ২১ বছর বয়সেই বারকো এখন আর্জেন্টিনার নতুন প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। বিশ্বকাপে তার পারফরম্যান্স এবং বেলিংহ্যামের সঙ্গে আলোচিত ঘটনার পর তিনি ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত তরুণ তারকায় পরিণত হয়েছেন।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৬,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit