মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

সালমানের ব্যক্তিত্বে মুগ্ধ শেহনাজ গিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় রিয়েলিট শো ‘বিগ বস ১৩’-এ অংশ নেওয়ার পর থেকেই বলিউড তারকা সালমান খান ও শেহনাজ গিলের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। অনেকের ধারণা ছিল, জনপ্রিয় এ রিয়েলিটি শোতে শেহনাজ ছিলেন সালমানের অন্যতম প্রিয় প্রতিযোগী। তবে সেই ধারণাকে খানিকটা ভেঙে দিয়ে অভিনেত্রী জানালেন, সালমান শুধু তার প্রতি নয়, বরং সবার প্রতিই সমানভাবে সহানুভূতিশীল ও যত্নশীল।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শেহনাজ গিল জানান, বিগ বসে থাকার সময় সালমান খান তাকে যথেষ্ট সমর্থন দিয়েছেন। তবে সেই সমর্থনের পেছনে কোনো পক্ষপাত ছিল না। বরং তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষেই অবস্থান নিয়েছেন। শেহনাজ বলেন, ‘অনেক সময় আমার মনে হতো আমি হয়তো সালমানের প্রিয় প্রতিযোগী। কিন্তু পরে বুঝেছি, সালমান যে কাউকে সমর্থন করেন তখনই, যখন তিনি মনে করেন সেই ব্যক্তি সঠিক অবস্থানে আছেন। একইসঙ্গে ভুল করলে কঠোর সমালোচনা করতেও পিছপা হন না বলিউড সুপারস্টার।’
সালমান খানের ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে শেহনাজ বলেন, ‘তার সবচেয়ে বড় গুণ হলো সবাইকে সমান গুরুত্ব দেওয়া। আশপাশের মানুষের প্রতি তার আচরণ অত্যন্ত আন্তরিক। কেউ তার কাছে গেলে তিনি আন্তরিকভাবে আপ্যায়ন করেন এবং প্রয়োজন হলে পাশে দাঁড়ান।’ অভিনেত্রীর মতে, সালমানের এই মানবিক ও উদার স্বভাবই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি শুধু সহকর্মী বা পরিচিতজনদের নয়, নিজের আশপাশের প্রায় সবার প্রতিই সমান যত্নশীল।

উল্লেখ্য, বিগ বস ১৩-এ অংশ নেওয়ার পর শেহনাজ গিলের জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যায়। এরপর পাঞ্জাবি সিনেমা, বলিউড, ওটিটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করে তিনি নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নতুন মুখকে সুযোগ দেওয়া ও তাদের পাশে দাঁড়ানোর জন্যও সালমান খান বারবার আলোচনায় এসেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit