বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
দাম্মাম বিমানবন্দর ও তেল ক্ষেত্রে হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৪ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন ভর্তি ১৫১২ অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস: অমিত শাহ অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শন করা যাবে না হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

থাইল্যান্ডের তীরে আসছে ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের কড়া সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টানা ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটিয়ে যুক্তরাষ্ট্রের বিশালাকার যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এখন থাইল্যান্ডের পাতায়া শহরের কাছে পৌঁছাচ্ছে। 

জাহাজটিতে প্রায় ৫ হাজার মার্কিন সেনাসদস্য রয়েছেন। তারা বিশ্রাম ও বিনোদনের জন্য এই পর্যটন শহরে আসবেন। সেনাদের আগমনকে কেন্দ্র করে যেমন স্থানীয় ব্যবসা চাঙ্গা হওয়ার আশা দেখা দিয়েছে, তেমনই অবৈধ যৌন ব্যবসা ও বিশৃঙ্খলা সামলাতে শহরজুড়ে কড়া পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে ব্যবসা-বাণিজ্যে মন্দা চলায় পাতায়ার হোটেল ও দোকান মালিকেরা এই সেনাদের আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয় মেয়রের ধারণা, একেকজন সেনাসদস্য দিনে প্রায় ৩০ থেকে ৯১ ডলার পর্যন্ত খরচ করতে পারেন, যা শহরের অর্থনীতিকে সাময়িকভাবে চাঙা করবে।
তবে এত বেশি সেনা একসঙ্গে শহরে আসায় যৌন নিপীড়ন ও রোগব্যাধি ছড়ানোর ঝুঁকি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। থাইল্যান্ডে আইনত পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও পাতায়ায় এটি বেশ খোলামেলা। তাই মার্কিন সেনারা শহরে নামার আগেই পুলিশ নাইটলাইফ ও সৈকত এলাকায় টহল বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে প্রায় ৫০ জনকে আটকও করা হয়েছে।

মার্কিন যুদ্ধজাহাজটি গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করেছিল। পরে মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত চলার কারণে জাহাজটিকে সেখানে অবস্থান করতে হয়। টানা ২০০ দিনেরও বেশি সময় সাগরে কাটানোর ফলে সেনাদের ওপর মানসিকভাবে বেশ চাপ গেছে। তাই পাতায়ার এই সফরটি সেনাসদস্যদের ক্লান্তি ও মানসিক চাপ দূর করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit