মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

ফাইনালে মেসির যত রেকর্ডের হাতছানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির অর্জনের তালিকা এতটাই দীর্ঘ যে নতুন কোনো রেকর্ড গড়া যেন তার কাছে নিয়মিত ঘটনাই। তবে স্পেনের বিপক্ষে আসন্ন ফাইনালটি হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচগুলোর একটি। কারণ শিরোপা ধরে রাখার লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচে একাধিক ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক।

৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামতে যাচ্ছেন মেসি। গোলরক্ষকদের বাইরে বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হওয়ার কীর্তি গড়বেন তিনি। সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলার রেকর্ডটি এখনও ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে রয়েছে।

স্পেনের বিপক্ষে এটি হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়বেন। এর আগে ডিয়েগো ম্যারাডোনা দুবার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন। বিশ্ব ফুটবলে কেবল ব্রাজিলের কাফু এর আগে তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করেছেন।

ফাইনালে জয় পেলে মেসির নামের পাশে যুক্ত হবে আরও বড় কয়েকটি অর্জন। তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি দুইবার শিরোপা জয়ের স্বাদ পাবেন। একই সঙ্গে আর্জেন্টিনাও ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়বে। ব্যক্তিগতভাবে টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হওয়ার রেকর্ডও নিজের করে নেবেন মেসি।

গোলের দিক থেকেও ফাইনালটি হতে পারে বিশেষ। স্পেনের বিপক্ষে একটি গোল করলেই তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হবেন। বর্তমানে এই রেকর্ডটি সুইডেনের নিলস লিডহোমের দখলে রয়েছে। একই সঙ্গে এক আসরে তার গোলসংখ্যা পৌঁছে যাবে আটে, যা ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের গড়া আর্জেন্টিনার সর্বোচ্চ গোলের রেকর্ডকে স্পর্শ করবে।

আর দুটি গোল করতে পারলে মেসি পৌঁছে যাবেন এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলকে। ইউরোপের বাইরের কোনো ফুটবলারের জন্য যা হবে প্রথম ঘটনা। বিশ্বকাপের এক আসরে ১০ বা তার বেশি গোল করার কীর্তি রয়েছে কেবল জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলারের।

২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারও ফাইনালে গোল পেলে তিনি বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি আলাদা ফাইনালে গোল করার কীর্তি গড়বেন। আর দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে যাবেন। হ্যাটট্রিক করতে পারলে সেই রেকর্ডে একক মালিকানা প্রতিষ্ঠা করবেন আর্জেন্টাইন মহাতারকা।

আর যদি তার পায়ের জাদুতে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারে, তাহলে ভাঙতে পারে আরও একটি ঐতিহাসিক রেকর্ড। বিশ্বকাপজয়ী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ আট গোলের কীর্তি বর্তমানে ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর দখলে। ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে পারলে সেই রেকর্ডও নিজের করে নিতে পারেন মেসি।

তাই স্পেনের বিপক্ষে ফাইনালটি শুধু একটি শিরোপা নির্ধারণী ম্যাচ নয়। এটি এমন এক রাত, যেখানে আর্জেন্টিনার স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে মেসির শ্রেষ্ঠত্বের আরও কয়েকটি অধ্যায়।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৬,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit