বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

রাজধানীতে পুলিশ কনস্টেবলের ‌‘আত্মহত্যা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’র ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মোহাম্মদ সোহাগ জানান, পারিবারিক কলহের কারণে সাইদুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সাইদুল প্রায় নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করেন। তার বাড়ি ফেনী সদর উপজেলায়। কর্মস্থলের কারণে তিনি ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৬,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit