শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

কলমাকান্দায় ইয়াবাসহ আটক ১

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল একটি রেইডিং টিম কলমাকান্দা থানাধীন লেংগুড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামস্থ আসামি মো. মামুন মিয়ার বসতবাড়ির উত্তর পাশে রাজনগর বাজারগামী কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই স্থান থেকে অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন মিয়া (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো সাদা রঙের ছিপিযুক্ত একটি প্লাস্টিক কোঁটার ভেতরে জিপারযুক্ত সাদা পলি প্যাকেটে সংরক্ষিত ছিল। উদ্ধারকৃত আলামতের মোট ওজন ৯ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটক ব্যক্তি মো. মামুন মিয়া মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে। তার মায়ের নাম সুফিয়া খাতুন। তিনি কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কলমাকান্দা থানায় আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল-আমিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit