মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

জয়পুরহাটে ফান্ড রেইজিং স্ট্রাটেজি ডেভলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে ‘ফান্ড রেইজিং স্ট্রাটেজি ডেভলপমেন্ট ফর লোকাল এনজিও’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশন অব ডেভলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ  (এডাব) এর আয়োজনে সোমবার দুপুরে জয়পুরহাট শহরের একটি বেসরকারি সংস্থা এসো’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার।

এডাব জয়পুরহাটের সভাপতি কামরুজ্জামান সাজুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য দেন এডাপের পরিচালক জসিম উদ্দীন, এডাবের সেন্ট্রাল কমিটির সদস্য নুরুল আমিন দুদু, এসো’র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও এডাব জয়পুরহাট এর সদস্য সচিব স্থানীয় বেসরকারী সংস্থা উপমা’র নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী রাজশাহী বিভাগের  ২২টি এনজিও’র নির্বাহীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit