মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁ শহরে পুলিশের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল শহরের হরিজন সুইপার কলোনিতে অভিযান চালায়। অভিযানে মৃত ভানুর ছেলে মনিরের বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়িটি তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

অভিযান চলাকালে জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযানে যোগ দেয়। পরে কলোনির প্রতিটি বাসায় তল্লাশি চালানো হয় এবং কিছু পরিমাণ বাংলা মদ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান- নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযানে সদর মডেল থানার ওসি নিয়ামুল হক,ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিবসহ পুলিশের বিশেষ অভিযান দল উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit