শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব মোড়ে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালেক সিংহ। সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি জহির রায়হান, উদীচী উপজেলা কমিটির সভাপতি শামছুল আলম খান।

বক্তরা বলেন, ওসমান হাদির হত্যাকান্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। হাদীর খুনিদের বিচার প্রক্রিয়ায় গড়িমসি ও দোষীদের রক্ষার অপচেষ্টা চলছে, এই ধরনের ঘৃন্য কাজ সিপিবি কোনোভাবেই সমর্তন করে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে, দেশের মানুষ এই সরকার কে ক্ষমা করবে না। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে দেশে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।

সারাদেশে এই হত্যাকান্ড, বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ কোন ক্রমেই মেনে নিতে পারছি না। জুলাই বিপ্লবে এতো-এতো আত্মদানের পরও আমরা আমাদের বাংলাদেশকে মুক্ত করতে পারিনি। আমরা হাদীর হত্যাকান্ড ও বিভিন্ন ন্যাক্কার জনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেইসাথে স্বরাষ্ট্র উপদেস্টার পদত্যাগ দাবী করছি।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit