বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২ উইকেট  ৪ বল হাতে রেখে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। এদিন টস জিতে আগে ব্যাট করা আফগানিস্তান ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২৩৫ রান সংগ্রহ করে। জবাবে ৪৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

টানা ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি’র শীর্ষে আছে লঙ্কানরা। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও রান ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আফগানিস্তান ও নেপাল ২ ম্যাচ শেষে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। নিজেদের শেষ ম্যাচে তাদের জয় পরাজয়ে নির্ধারিত হবে গ্রুপের তৃতীয় স্থান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।
 
এদিন আফগানদের পক্ষে ৮৭ বল খেলে সর্বোচ্চ ৫২ রান করেন ওসমান সাদাত। তার ইনিংসে ছিল ১টি করে চার-ছক্কা। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো ফাইসাল শিনোজাদা আজ আউট হয়েছেন ৬৩ বলে ৪ চারে ৩৯ রানের ইনিংস খেলে। আফগানদের প্রথম সাত ব্যাটারের ছয়জনই ন্যুনতম ২৫ রান করে করলেও ইনিংস বড় করতে পারেননি কেউই।

চারে নামা উজাইরউল্লাহ নিয়াজাই ও অধিনায়ক মাহবুব খান ২৫, আজিজুল্লাহ মিয়াখিল ৩১ এবং নুরিস্তানি ওমরজাই ২৯ রান করে আউট হন।
শ্রীলঙ্কার পক্ষে সেথমিকা সেনেভিরত্নে ও দুলনিথ সিগেরা ৩টি করে উইকেট শিকার করেন। বাকি ৪ উইকেট সমানভাবে ভাগ করে নেন রাসিথ নিমসারা ও চামিকা হিনাতিগালা।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯.৩ ওভারেই ৫৫ রান তুলে ফেলেন দিমান্থা মাহাভিথানা-ভিরান চামুদিথার জুটি। ৩০ বলে ২৭ রান করা মাহাভিথানাকে আউট করে জুটি ভাঙেন ওমরজাই। 
কিথমা ভিথানাপাথিরানা ৪ রান করে আউট হয়ে গেলেও চামুদিথা-কাভিজা গামাগের জুটি শ্রীলঙ্কার ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিল। ৪৬ বলে ৩৪ রান করে গামাগে ওমরজাইয়ের দ্বিতীয় শিকারে পরিণত হন। কিছুক্ষণ পর আউট হয়ে যান দারুণ খেলতে থাকা চামুদিথাও।

৮৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬২ রান করে নিয়াজাইয়ের শিকারে পরিণত হন চামুদিথা। এ সময় অধিনায়ক ভিমাথ দিনসারা (১৫) ও আদহাম হিলমি (৩) রান করে আউট হয়ে গেলে বিপদে পড়ে শ্রীলঙ্কা। তবে চামিকা হেনাতিগালা দলের হাল ধরেন। দলীয় ২১৪ রানে সপ্তম ব্যাটার হিসেবে দুলনিথ সিগেরা (২২) ও ২১৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে সেথমিকা সেনেভিরত্নে ফিরে গেলে ম্যাচ হারার শঙ্কায় পরে যায় শ্রীলঙ্কা। কিন্তু রাসিথ নিমসারাকে নিয়ে ম্যাচ শেষ করেই ফেরেন হেনাতিগালা।

৫৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন হেনাতিগালা। নিমসারা ৫ বলে করেন ৬ রান। ওমরজাই ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ওয়াহিদউল্লাহ জাদরান, সালাম খান, রুহুল্লাহ আরব এবং নিয়াজাই ১টি করে উইকেট শিকার করেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit