শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : শীত মৌসুমে সুবিধাবঞ্চিত, গরীব ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি শহরের উত্তর ফরেস্ট কলোনি, বনরুপায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ সেনাবাহিনী (রাঙামাটি সদর জোন)-এর উদ্যোগে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এই মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তিনি শীতবস্ত্র ও কার্পেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রমজান উদ্দিন এবং আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও এতিম শিশুদের জন্য শীতবস্ত্র একটি বড় প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ শিশুদের কষ্ট লাঘবের পাশাপাশি সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, মানবসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit